জে মাহাতো, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২১ মে: পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বাকচা থেকে এক হাজারের বেশি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। ময়নার বাকচা গ্রাম পঞ্চায়েতের গড়ামাহাল গ্রামে বিজেপি নেতা নাড়ু মণ্ডল ও সঞ্জয় তাঁতির বাড়ির সামনে হোগলা বন থেকে প্রায় এক হাজারের বেশি তাজা বোমা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ময়না থানার ওসি গোপাল পাঠকের নেতৃত্বে তল্লাশি চালানো হচ্ছে। এখনো পর্যন্ত ১২ ড্রাম তাজা বোমা উদ্ধার হয়েছে। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। বিশাল সংখ্যক বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

