রাজ্য পুলিশে আরও নিয়োগ, বাড়ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে থানা

রাজেন রায়, কলকাতা, ১০ নভেম্বর: বিধানসভায় আয়োজিত মন্ত্রিসভার বৈঠকে একদিকে যখন মন্ত্রিসভার রদবদল নিয়ে সিদ্ধান্ত হয়েছে। তার পাশাপাশি রাজ্য পুলিশের শূন্য পদ পূরণ করতে পুলিশ কর্মীদের নিয়োগ করার বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, বিভিন্ন পদে প্রায় ৯৯৮ জন কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য পুলিশ।

নবান্ন সূত্রের খবর, ব্যারাকপুর পুলিশ কমিশনরেটের অধীনে নতুন ৪টি থানা তৈরি করা হচ্ছে। হালিশহর, নাগেরবাজার, দক্ষিণেশ্বর, কামারহাটি, জেটিয়া, শিবদক্ষর, বাসুদেবপুর ও মোহনপুর। এছাড়া বাড়ইপাড়া, আটচালা বাগনান এবং গোলঘর এই তিনটি ফাঁড়ি তৈরি করা হচ্ছে। এই তিনটি ফাঁড়িতে ১১ টি কর্মবন্ধু আংশিক সময়ের জন্য নিয়োগ করা হবে। এছাড়া রাজ্য স্পেশাল টাস্কফোর্সের অধীনে দুটি খানা তৈরি করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। এই সমস্ত বিষয় নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

এছাড়া বীরভূম জেলায় নানুর থানার অধীনে ছিল কীর্ণাহার পুলিশ ফাঁড়ি সেটাকে পূর্ণ থানার মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে খবর। এর ফলে লাভপুর থানার মধ্যে থাকা বেশ কিছু অঞ্চল কীর্ণাহার থানার মধ্যে সংযুক্ত হতে চলেছে। বীরভূমের এই সব জায়গায় বিভিন্ন পদমর্যাদায় ২১৯ জনকে নিয়োগ করা হবে। আরও ২ জন কর্মবন্ধু নিযোগ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *