“আপনি অবসর নিলে-ভেবে দেখবো”, ধনখড়কে সরানোর নালিশে সৌগতকে রসিকতার সুরে জবাব মোদীর

আমাদের ভারত, ১ ফেব্রুয়ারি:রাষ্ট্রপতির পর এবার প্রধানমন্ত্রীকেও রাজ্যপাল অপসারণের দাবিতে সরাসরি নালিশ জানালো তৃণমূল। সাংসদ সৌগত রায় মোদীকে ধনখড়কে সরানোর জন্য বলেন। মঙ্গলবার বাজেট পেশের আগেই সংসদে উভয়ের মধ্যে সৌজন্য বিনিময় হয়। দুজন দুজনের খোঁজখবর নেওয়ার মধ্যেই অভিযোগের সুরে সৌগত রায় মোদীকে জানান, রাজ্যপাল জগদীপ ধনখড়কে সরানো দরকার। তা নাহলে তার কার্যকলাপের কারণে রাজ্য সরকারের কাজ চালানো মুশকিল হয়ে পড়ছে। এই নালিশের জবাবে প্রধানমন্ত্রীর মোদির রসিকতার সুরে বলেন, “আপনি অবসর নিন, তারপর দেখব।”

সংসদে বাজেট পেশের দিন শাসক ও বিরোধী দলের সকলেই উপস্থিত থাকেন। মঙ্গলবার ২০২২_২৩ অর্থবর্ষের বাজেট পেশের দিন প্রধানমন্ত্রী মোদী এবং তৃণমূল সাংসদ সৌগত রায়ের মধ্যে দেখা হ।য় তারা পরস্পর সঙ্গে সৌজন্য বিনিময় করেন। এরপরই রাজ্যপাল জগদীপ ধনখড়কে নিয়ে নালিশ করেন সৌগত রায়।

বাজেট পেশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌগত রায় বলেন, “ওঁর সঙ্গে আমার দেখা হলো একটু কথা বললাম। আমি সরাসরি বললাম এই রাজ্যপালকে সরানোর ব্যবস্থা করুন, তা না হলে ওর কার্যকলাপে রাজ্য চালানো মুশকিল হয়ে যাচ্ছে। উনি তখন একটু রসিকতা করে বললেন, আপনি অবসর নিন তারপর ভাববো। ভাবটা এমন যে আমি অবসর নিলে হয়তো আমাকে ওই পদে বসানোর কথা ভাববেন।”

ওয়াকিবহাল মহলের মতে, মোদীর জবার থেকেই স্পষ্ট এখনই রাজ্যে সাংবিধানিক প্রধানের পদ থেকে সরানোর কোন পরিকল্পনায় নেই কেন্দ্রের।

রাজ্য ও রাজ্যপালে সঙ্ঘাত চরমে ওঠার পর থেকেই দিল্লিতে ধনখড়কে সরানোর জন্য একাধিক পরিকল্পনা নিয়েছে রাজ্যের শাসক দল। ইতিমধ্যে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। বাজেট অধিবেশনের প্রথম দিনেই পদক্ষেপ করেছে তৃণমূল। জানা গেছে রাজ্যপাল জগদীপ ধনখড়কে ক সরানোর জন্য সংসদে স্বতন্ত্র প্রস্তাব আনতে পারেন তৃণমূল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *