BJP, Arambagh, আরামবাগে বিধায়ক সেবা কেন্দ্র উদ্বোধন, উপছে পড়লো মানুষের ভিড়

আমাদের ভারত, আরামবাগ, ৮ আগস্ট: বিধায়কের সেবা কেন্দ্র উদ্বোধনের পরেই অভাব অভিযোগ নিয়ে উপচে পড়া ভিড় সাধারণ মানুষের। শনিবার আরামবাগ মায়াপুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের ভূতবাজার এলাকায় বিধায়ক সেবা কেন্দ্র উদ্বোধন করলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ।

এদিন জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন ও ফিতে কেটে এই কেন্দ্রের উদ্বোধন করা হয়। বিধায়ক সেবা কেন্দ্র উদ্বোধন হয়ে যাওয়ার পরেই সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে। রাস্তাঘাট এলাকার সমস্যা নিয়ে বিধায়কের কাছে অভাব অভিযোগ জানান এলাকার মানুষ। উপস্থিত ছিলেন, বিধায়ক হেমন্ত বাগ। এছাড়া মন্ডল কমিটির সদস্য গোপাল রায়, হরিপদ মালিক, তাপস বাগ, সজল ঘড়ুই, লক্ষণ রায়, সজল পাল সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *