ছট পুজের শুভেচ্ছা জানাতে মেদিনীপুরের কাঁসাই নদীর বিদ্যাসাগর ঘাটে বিধায়ক জুন মালিয়া

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১০ নভেম্বর: অবাঙালিদের বড় উৎসব ছট পূজায় শুভেচ্ছা জানাতে বুধবার মেদিনীপুরের কাঁসাই নদীর বিদ্যাসাগর ঘাটে উপস্থিত হন স্থানীয় বিধায়ক জুন মালিয়া। নদী ঘাটে উপস্থিত স্থানীয় মহিলাদের সঙ্গে সমবেত হয়ে তিনি সূর্য প্রণাম করেন। মেদিনীপুর পৌরসভার উদ্যোগে বিদ্যাসাগর ঘাটটি সংস্কার করা হয় এবং পূণ্যার্থীদের শুভেচ্ছা জানানোর জন্য একটি মঞ্চ করা হয়। এই মঞ্চ থেকে বিধায়ক জুন মালিয়া বলেন, ধর্ম যার যার, উৎসব সবার।

তিনি মেদিনীপুরকে সংস্কৃতির দিক দিয়ে সাজিয়ে তোলার আহ্বান জানান এবং সম্প্রীতির বার্তা দেন। জুন মালিয়া এদিন মেদিনীপুর শহরের ফেডারেশন হলের কাছে জগদ্ধাত্রী পূজোর উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা সহ মেদিনীপুর পৌরসভার প্রশাসক মন্ডলি এবং জেলার পুলিশ আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *