খড়্গপুরের বগদা এলাকায় উড়ালপুল তৈরি নিয়ে রেলের কাজের গাফিলতি নিয়ে ক্ষোভ প্রকাশ বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায়ের

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: বিশেষ কাজে খড়গপুরের বাগদা দিয়ে যাওয়ার সময় স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন হিরন। বিধায়ককে দেখে রেলওয়ে ব্রিজ তৈরি নিয়ে একাধিক অভিযোগ করেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, ব্রিজের কাজ হওয়ার ফলে রাস্তার দু’ধারের নালা বন্ধ হয়ে গিয়েছে ফলে প্রবল বৃষ্টিতে রাস্তার জল ঢুকছে বাড়িতে। কর্মরত শ্রমিকদের নেই কোনও সুরক্ষা ব্যবস্থা।

বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষের গড় হিসেবে পরিচিত খড়্গপুর।সেখানে দাঁড়িয়ে প্রকারান্তরে তাঁর বিরোধিতা করলেন খড়গপুর সদরের জনপ্রিয় বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায়। অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে রেলের ইঞ্জিনিয়ার ও ঠিকাদারদের কাজের সমালোচনা করে মানুষের পাশে থাকার ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায়। তিনি বলেন, ভারতীয় রেলের আমি সমালোচনা করবো না। এটি দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *