বসুধৈব কুটুম্বকম! রামমন্দির নির্মাণে ১১৫ দেশের “পবিত্র জল” এলো, রাম লালার অভিষেকও হবে এই জলে

আমাদের ভারত,১৯ সেপ্টেম্বর:দেশের শীর্ষ আদালতের নির্দেশে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই মন্দির নির্মাণের প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে। এবার মন্দির নির্মাণের জন্য বিশ্বের ৭ মহাদেশের ১১৬ টি দেশ থেকে “পবিত্র জল” এসে পৌছলো। সেই জল গ্রহণ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আর এই জল গ্রহণের পর তিনি মনে করিয়ে দিলেন বসুধৈব কুটুম্বকমের কথা।

বিশ্বের ১১৫টি দেশের নদ-নদী, ঝর্ণা, সমুদ্র থেকে জল এসেছে। শনিবার নিজের বাড়িতে ওই জল গ্রহণ করেন রাজনাথ সিং। তাঁর সঙ্গে ছিলেন রামজন্মভূমি তীর্থক্ষেত্রের জেনারেল সেক্রেটারি চম্পৎ রাই ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। এই পবিত্র জল সম্পর্কে রাজনাথ সিং বলেন, বিশ্বের এতগুলো দেশ থেকে জল আনার পেছনে রয়েছে বসুধৈব কুটুম্বকম এর ধারণা। আশা করি বিশ্বের আরো ৭৭টি দেশ থেকেও পবিত্র জল এসে যাবে। এসব জল রাম মন্দির নির্মাণের ব্যবহার করা হবে। এই জল দিয়ে রাম লালার অভিষেকও করা হবে।

রাজনাথ বলেন, ভারতের সংস্কৃতি অত্যন্ত ঋদ্ধ। আমরা কোনো জাত ধর্ম দেখি না। অযোধ্যার একটি জায়গা রয়েছে যার নাম সপ্তসাগর। মনে করা হয় ত্রেতাযুগে রামের রাজ্যাভিষেকের সময় সাত সাগরের জল আনা হয়েছিল। এখন ঠিক সেই জায়গাতেই তৈরি হচ্ছে রাম মন্দির। তাই বিশ্বের সব সমুদ্রের জল আনা হচ্ছে।

পুরোদমে রাম মন্দির নির্মাণের কাজ চলছে। পুরো মন্দিরের কাজ শেষ হতে ২০২৫ পর্যন্ত সময় লাগলেও ২০২৪–এ দর্শনার্থীদের জন্য গর্ভগৃহ খুলে দেওয়া হবে। ইতিমধ্যেই মন্দিরের প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *