শালবনির কলাইচন্ডী সেতু থেকে পড়ে গিয়ে নিখোঁজ ব্যক্তির তিন দিন পরেও মিলল না সন্ধান

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২২ ডিসেম্বর: সোমবার সন্ধ্যায় মেদিনীপুরের কলাইচন্ডী খালের নড়বড়ে সেতু থেকে জলে পড়ে যাওয়া নিখোঁজ ব্যক্তির দেহ বুধবারও উদ্ধার হয়নি। মঙ্গলবার সকাল থেকে তল্লাশি চালানো হলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি বলে শালবনি থানার পুলিশ জানিয়েছে। নিখোঁজ ব্যক্তির নাম বাদল মাহাতো। ৪৫ বছর বয়সের ওই ব্যক্তির বাড়ি শালবনি ব্লকের গদামৌলি গ্রামে। মঙ্গলবার সকালে কলাইচন্ডী খাল থেকে তার জুতো ও সাইকেল উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, এলাকাবাসীরা দীর্ঘদিন ধরে ওই নড়বড়ে সেতুটি মেরামতের দাবি জানিয়ে আসছেন। সেতুটি বড় বড় গর্তে ভরা। সেই সেতু থেকে জলে পড়ে গিয়ে নিখোঁজ হন শালবনির বাদল মাহাতো। বুধবার সন্ধে পর্যন্ত তার দেহ উদ্ধার হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *