টাকা রেখে সর্বস্বান্ত গ্রাহকরা, তমলুকের রামতারক এলাকার স্টেট ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্রে উত্তেজনা

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১ জুন: স্টেট ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্রে টাকা রেখে সর্বস্বান্ত গ্রাহকরা। তুমুল উত্তেজনা তমলুক থানার রামতারক এলাকার স্টেট ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্রে। স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষ মুখ খুলতে নারাজ।

২০১৫ সালে কাঁকটিয়া ভারতীয় স্টেট ব্যাঙ্কের ব্রাঞ্চ অফিস থেকে রামতারক হাট এলাকার বল্লুক গ্রামপঞ্চায়েত অফিসের কাছে একটি গ্রাহক পরিষেবা কেন্দ্রের শাখা ব্যাঙ্কের উদ্বোধন হয়। এলাকাবাসীরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহক পরিষেবা কেন্দ্রের এই শাখাতে টাকা জমা দিত। কিন্তু কয়েকদিন ধরে বেশ কয়েকজন এলাকাবাসী জানতে পারে তাদের সঞ্চয় রাখা টাকার থেকেও কম পরিমাণ টাকা রয়েছে ব্যাঙ্কের খাতায়। জ্যোৎস্না সিং নামে একজন গ্রাহকের অভিযোগ, যে তার অ্যাকাউন্টে তিনি মোট জমা দেন এক লক্ষ আশি হাজার টাকা। কিন্তু আজ তার অ্যাকাউন্ট চেক করলে দেখা যায় তার অ্যাকাউন্টে মাত্র ১৮০০ টাকা রয়েছে। সর্বস্বান্ত হয়ে ব্যাঙ্কের শাখায় এসে দেখেন যে তার মতন আরও বেশ কয়েকজন প্রতারিত হয়েছে।

মাথায় হাত পড়ে এই গ্রাহকদের। আজ সমস্ত গ্রাহক ব্যাঙ্কে এসে তাদের ব্যাঙ্কের বই আপডেট করে চক্ষু চড়কগাছ। যা টাকা জমিয়েছিলেন সেই টাকা নেই, তার থেকে কম টাকা রয়েছে তাদের অ্যাকাউন্টে। তুমুল উত্তেজনা ছড়ায় গোটাা এলাকায়। ঘটনাস্থলে আসে তমলুক থানার পুলিশ। তবে কীভাবে এই টাকা খোয়া গেছে গ্রাহকদের এই নিয়ে কিছু বলতে নারাজ ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এক প্রকার মুখে কুলুপ এঁটেছেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। স্টেট ব্যাঙ্কের শাখায় তুমুল উত্তেজনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *