অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ১ জুন: কে কে সম্পর্কে রূপঙ্কর বাগচির বিতর্কিত মন্তব্যে নেটমাধ্যম যখন উত্তাল, প্রকাশ্যেই তাঁর নিজস্ব মত জানালেন এ যুগের আর এক বিশিষ্ট শিল্পী সৈকত মিত্র। পোস্ট করার এক ঘন্টা বাদে, সন্ধ্যা ছ’টায় লাইক, মন্তব্য ও শেয়ারের সংখ্যা হয়েছে যথাক্রমে ৫৪১, ২০৫ ও ৬।
বুধবার বিকেলে সৈকত ফেসবুকে বড় হরফে লিখেছেন, “একজন শিল্পীর প্রতি শেষ শ্রদ্ধাই তাকে স্মরণীয় করে রাখে। শিল্পীর সাথে তুলনা না করে, নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়াই অন্য শিল্পীর পথ বলে মনে করি।”
প্রায় প্রতিটি প্রতিক্রিয়াতেই সমর্থন পেয়েছেন সৈকত।
নির্ঝর শর্মা লিখেছেন, “একদম ঠিক”। উৎপল সেনগুপ্ত লিখেছেন, “খুব সুন্দর কথা বলেছেন।” ডালিয়া চক্রবর্তী লিখেছেন, “সহমত দাদা“। পম্পা টিনা দেব লিখেছেন, “ঠিক বলেছেন। সহমত।” পম্পা দে লিখেছেন, “একেবারে ঠিক”।
অজয় কুমার সাহা লিখেছেন, “সহমত। আমি এখনো তানপুরার তার বাঁধা এবং কন্ঠে সা এর সুর যথার্থ ভাবে মেলাতে সক্ষম নই। তবে সঙ্গীতের পরিসীমা যে কত বড় সেটি এই বয়সে অনুভব করতে পেরেছি। শুধু পারিনি মূল্যায়ন করতে যে ভালো-মন্দ গাওয়া শিল্পীদের তালিকা। ভালো লাগা না লাগা তো ব্যক্তিগত ব্যপার। আমার সাঙ্গীতিক অনুভূতি যে নিজেস্ব দলিল মাত্র। অন্য শিল্পীদের মত কেন হবে। তবে, দর্শক-মন্ডলীর ভালো লাগাই শেষ কথা বলে আমি মনে করি। শ্রদ্ধেয় সৈকত দা, শুভেচ্ছা।”

