ফের কলকাতার পথে অনুব্রত, দেবেন কি সিবিআই দপ্তরে হাজিরা!

আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ১ জুন: প্রায় এগারো দিন পর বোলপুরের বাড়ি থেকে ফের কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি নিজে মুখে জানিয়েছেন, “৩ তারিখে ডাক্তার দেখানোর ডেট আছে তাই কলকাতা যাচ্ছি৷ শরীর ভালো নেই, চেকাপ করতে তো যেতেই হবে।”

যদিও সূত্রের খবর, ফের গরু পাচার কাণ্ডে তাঁকে তলব করেছে সিবিআই। সেই কারণেই সম্ভবত তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সিবিআইয়ের ডাকে হাজিরা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন অনুব্রত মণ্ডল। মাঝপথে তাঁকে ভর্তি করা হয় পিজি হাসপাতালের উডবার্ন বিভাগে। প্রায় দেড় মাস ধরে হাসপাতাল এবং কলকাতার চিনার পার্কের বাড়ি হয়ে ২০ মে বোলপুরের বাড়িতে ফিরেছিলেন তিনি৷ তাঁকে ঘিরে উন্মাদনা ছিল নেতা-কর্মীদের মধ্যে। বোলপুরে আসতেই ২ বার গরু পাচার কাণ্ডে অনুব্রতকে তলব করে সিবিআই। অসুস্থতার কারণ দেখিয়ে সেই হাজিরাও এড়িয়ে যান তিনি৷ বুধবার ফের তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন।

প্রসঙ্গত, এদিন অনুব্রত মণ্ডলের নিরাপত্তারক্ষী সাইগেল হোসেনের বোলপুর ও মুর্শিদাবাদের ডোমকলের বাড়িতে হানা দিয়েছে সিবিআই। আগেই এই সাইগেল হোসেনকে দুবার নিজাম প্যালেসে জেরা করেছে সিবিআই অফিসাররা। এদিন তাঁর নিরাপত্তারক্ষীর বাড়িতে সিবিআই হানা দিতেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন অনুব্রত৷ জানা গিয়েছে, সিবিআই দপ্তরে হাজিরা দিতেই ১১ দিন পর কলকাতা যাচ্ছেন তিনি৷ বোলপুরের বাড়ি থেকে যাবতীয় জিনিসপত্র, লিচু প্রভৃতি গাড়িতে নিয়ে নেওয়া হয়। গতকাল পাথরচাপুরি মাজারে চাদর চাপান তিনি। বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমার মেয়ের নামে চাদর চরালাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *