স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১ জুন: কেন্দ্রীয় সরকারের আট বছর পূর্তী উপলক্ষ্যে বিজেপির কর্মিসভার আয়োজন সহ সেবা সুশাসন ও গরিব কল্যাণ যোজনার উদ্ধোধন হল উত্তর দিনাজপুর জেলার ইটাহারে। ভারতীয় জনতা পার্টির ইটাহার ব্লক কমিটির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন৷ করা হয় ইটাহারের হাটখোলা এলাকায় জেলা পরিষদের ভবনে। এদিন দাস পাড়ার দলীয় কার্যালয় থেকে ভারতীয় জনতা পার্টির ব্লক কমিটির উদ্যোগে একটি মিছিল বের করা হয়। মিছিলে পা মেলান উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি বাসুদেব সরকার সহ জেলার অন্যন্য নেতারা।
এদিন হাটখোলা এলাকায় জেলা পরিষদের ভবনে সেবা সুশাসন ও গরিব কল্যাণ যোজনার উদ্ধোধন করেন বিজেপির রাজ্যে সভাপতি সুকান্ত মজুমদার, ছিলেন উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি বাসুদেব সরকার, জেলা ইনচার্জ শুভেন্দু শেখর রায়, গোবিন্দ চন্দ্র মন্ডল, মহিলা মোর্চার সভাপতি সংঘমিত্রা রায়চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব। এদিনের অনুষ্ঠানে কেন্দ্রের বিজেপি সরকারের আট বছরের উন্নয়ন মূলক কাজের কথা তুলে ধরেন সুকান্ত মজুমদার।
এদিন অনুষ্ঠানের পর কেকে’র মৃত্যুর প্রসঙ্গে সাংবাদিকদের সুকান্ত মজুমদার বলেন,
১) কে কে’র মৃত্যুর জন্য তৃণমূল সরকার দায়ী। তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠির মধ্যে সংঘর্ষ হয়েছিল, ভিডিওএ দেখা যাচ্ছে ফায়ার এক্সটিংগুইসার খুলে দেওয়া হয়েছিল, আর তাতে সাফোকেশন হয়েছিল। এর তদন্ত দরকার।
২) গান স্যালুট প্রসঙ্গে তিনি বলেন, গান স্যালুট দেওয়ার কথা ছিল না। কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের অনুষ্ঠানে প্রশাসনিক ব্যর্থতার জন্য এই দুর্ঘটনা ঘটেছে বলে ধামাচাপা দেওয়ার জন্য গান স্যালুট দিচ্ছে। প্রশাসনিক ব্যর্থতাকে ঢাকার চেষ্টা করছেন বন্দুকের আওয়াজ দিয়ে।
৩) দিলীপ ঘোষকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই বিষয়ে কোনো চিঠি বা নির্দেশের কাগজ আমাদের কাছে আসেনি। আর তা আসার কথাও না৷ এই ব্যাপারে কেন্দ্রীয় নেতৃত্বরা বলবেন।
৪) পরেশ অধিকারী প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলপন, একজন শিক্ষা প্রতিমন্ত্রী টুয়েলভ পাশ এটা আমাদের কাছে লজ্জার। কোর্টে ওরা হেরে যাবে।
৫) মুখ্যমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, গরমে ওনার মাথা খারাপ হয়ে যায়, তাই ভুলভাল বলেন। পুরুলিয়ায় যখন মুখ্যমন্ত্রী বলছেন আমাদের সাংসদকে দেখা যায় না, তখন আমাদের সাংসদ পুরুলিয়াতেই বসে আছেন প্রধানমন্ত্রীর প্রোগ্রামে। মুখ্যমন্ত্রীর টিম আরো শক্তিশালী হওয়া উচিৎ, সঠিক রিপোর্ট দেবে ওনাকে।

