আমাদের ভারত, হুগলী, ৬ নভেম্বর: পূর্বস্থলী ১ নম্বর ব্লকের শ্রীরামপুর অঞ্চলের দক্ষিণ শ্রীরামপুর খাদি ভবনে সম্প্রীতির ভাইফোঁটা অনুষ্ঠিত হল। ভাইফোঁটার দিন সকালে স্থানীয় এলাকার বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথের আয়োজিত এই অনুষ্ঠানে মুসলিম বোনেরা যেমন হিন্দু ভাইয়ের কপালে ফোঁটা দেন। তেমনই হিন্দু বোনেরা দেন মুসলিম ভাইদের কপালে ফোঁটা দেন। এমনকি মন্ত্রী স্বপন দেবনাথ মুসলিম বনেদের কাছ থেকে এই ভাইফোঁটা অনুষ্ঠানে ফোঁটা নেন। গত চৌদ্দ বছর ধরে একই ভাবে এই রকম সম্প্রীতির ভাইফোঁটার আয়োজন করছেন মন্ত্রী স্বপন দেবনাথ। আজ ভাইফোঁটার দিনও একই চিত্র দেখা গেল।

মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, এলাকার মানুষের মধ্যে সম্প্রীতির বার্তা দিতেই গত চৌদ্দ বছর ধরে একই ভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে আসছি। পাশাপাশি স্থানীয় শ্রীরামপুর পঞ্চায়েতের প্রধান আজিজুল নেসা খাতুন এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বলেন, বিগত বছরগুলিতে একইভাবে আমিও এই এলাকার হিন্দু ভাইদের কপালে ফোঁটা দিই।

