আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ নভেম্বর:
আজ বিকেলে মেদিনীপুর শহরের কামারপাড়ায় জেলা সভাপতি সুজয় হাজরার নেতৃত্বে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এক গণ ভাই ফোঁটার আয়োজন করা হয়। সদ্য প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা হয়।বিগত ২০ বছর ধরে এই গণ ভাইফোঁটার অনুষ্ঠান হয়ে চলেছে।
উপস্থিত ছিলেন শহর সভাপতি বিশ্বনাথ পান্ডব, সুকুমার পড়িয়া সহ অন্যান্যরা। এদিন শহর মহিলা তৃণমূল সভানেত্রী মৌ রায়ের নেতৃত্বে স্টেশন রোড সংলগ্ন ৫ নং ওয়ার্ড এলাকাতেও তৃণমূল কার্যালয়ে গণ ভাইফোঁটার আয়োজন করা হয়। প্রায় ১৫ বছর ধরে এই কার্যালয়ে এই উৎসব পালন হয়ে আসছে। শহরের সাফাই কর্মীদেরও এদিন ভাইফোঁটা দেয় মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা। উপস্থিত ছিলেন বিধায়ক দীনেন রায়, প্রাক্তন বিধায়ক প্রদ্যুৎ ঘোষ, পার্থ ঘনা, পৌরসভার ভাইস চেয়ারম্যান গোলোক বিহারী মাঝি সহ অন্যান্যরা।

