বিএসএফের অনুষ্ঠানে এসে পেট্রাপোল চেকপোস্ট পরিদর্শন করলেন সাংসদ অর্জুন সিং ও বিধায়ক অশোক কীর্তনীয়া

আমাদের ভারত, ব্যারাকপুর, ৬ নভেম্বর: শনিবার বিএসএফের ১৭৯ নং ব্যাটেলিয়ানের আমন্ত্রণে এসেছিলেন ব্যারাকপুরের সংসদ অর্জুন সিং ও বনগাঁর বিধায়ক অশোক কীর্তনীয়া। এদিন দুপুরে তাঁরা পেট্রাপোল স্থলবন্দরে আসেন এবং ভারত বাংলাদেশের বাণিজ্যিক গেট পরিদর্শন করেন। অনুষ্ঠান প্রসঙ্গে সাংসদ অর্জুন সিং বলেন, ১৭৯ নং বিএসএফের আমন্ত্রণ রক্ষার্থে পেট্রাপোলে এসেছি সঙ্গে পেট্রাপোল বন্দরের নানা সমস্যা দেখলাম, সমস্যার কথা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।

সাম্প্রতিক কেন্দ্রীয় সরকার বিএসএফের এক্তিয়ার ৫০ কিলোমিটার বাড়িয়ে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, বাংলাতে বিভিন্ন জায়গায় জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি হচ্ছে, সে গুলো যাতে রোধ করা যায় সেই কারণেই বিএসএফের এক্তিয়ার বাড়ানো হয়েছে। ৫০ কিলোমিটার তদন্তের এরিয়া বাড়ানো হয়েছে।

তৃণমূল কংগ্রেসের কটাক্ষ প্রসঙ্গে তিনি বলেন, তৃণমূল কংগ্রেস নিজেদের সুবিধার্থে কথা বলে। আমাদের দেশ আগে।

বিএসএফের সিইও অরুণ কুমার জানিয়েছেন, দীপাবলি উৎসব উপলক্ষ্যে জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছিল তাদের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করবার জন্য। এখানকার নানা সমস্যা আমরা তাদেরকে জানালাম আগামীতে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয় উপস্থাপন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *