পার্থ খাঁড়া, আমাদের ভারত, ২৩ জুলাই: পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি ব্লকের নছিপুর আদিবাসী উচ্চমাধ্যমিক স্কুলের ভাষা শহিদ বেদী ও ভাষা গ্যালারির শুভ উদ্বোধন করলেন রাজ্যের ক্ষুদ্র মাঝারি শিল্প ও বস্ত্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতো।

বাংলা ভাষা আন্দোলনের স্মৃতিতে বাংলাদেশের অনুকরণে ভাষা শহিদ বেদি ও ভাষা গ্যালারি গড়ে তোলা হয়েছে এই বিদ্যালয় প্রাঙ্গণে। শনিবার এই গ্যালারির উদ্বোধন হল। ভাষা শহিদ দিবসের ইতিহাস নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উদ্বোধনের আগে বিদ্যালয়ের পড়ুয়া, শিক্ষক ও অতিথিদের নিয়ে একটি পদযাত্রা করা হয়। মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মামণি মাণ্ডি-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

