পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ জুলাই: “মাথা ধরো জেলে ভরো” শ্লোগান তুলে এসএসসি দুর্নীতি কান্ডে গ্রেপ্তার পার্থ চট্টোপাধ্যায়ের
দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে পশ্চিম মেদিনীপুরের ১৭টি জায়গায় সিপিআইএম’এর বিক্ষোভ মিছিল ও পথ সভা হয়। মুখ্যমন্ত্রীর পদত্যাগ সহ দুর্নীতির সাথে যুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে মুখ্যমন্ত্রী ও পার্থ চট্টোপাধ্যায়ের কুশপুতুল পুড়িয়ে চলে বিক্ষোভ ও পথ অবরোধ।

শ্লোগান ওঠে “পার্থ পরেশ চুনোপুটি, বেশি লুঠেছে হাওয়াই চটি”। অবিলম্বে পিসি ভাইপোকে গ্রেপ্তার করতে হবে। বিক্ষোভ মিছিল হয় মেদিনীপুর, খড়্গপুর, দাসপুর, গোপীগঞ্জ, প্রেমবাজার, মোহনপুর, সবং, মোহাড়, পিংলা, ক্ষীরপাই, জলচক, বালিচক, মাদপুর, গোবর্ধনপুর, রাধামোহনপুর এবং পিংলার খিরিন্দাতে।
ঝাড়গ্রাম জেলায়ও সিপিআইএমের বিক্ষোভ মিছিল ও পথসভা হয়। এছাড়া শিলদা, গোপীবল্লবপুর, মাণিকপাড়াতে বিক্ষোভ মিছিল হয়।

