ঘাটাল থানার চাইল্ড লাইন বিভাগের উদ্যোগে শিশু সুরক্ষা বিষয়ক সচেতনতা শিবির

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ জুলাই: আজ ঘাটাল থানার চাইল্ড লাইন বিভাগের উদ্যোগে খড়ার শ্রী অরবিন্দ বিদ্যামন্দিরে ছাত্র-ছাত্রীদের নিয়ে আয়োজিত হল শিশু সুরক্ষা বিষয়ক সচেতনতা মূলক ক্যাম্প। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল থানার ভারপ্রাপ্ত ওসি দেবাংশু ভৌমিক, চাইল্ড লাইন বিভাগের আধিকারিক,খড়ার ফাঁড়ির আইসি প্রশান্ত ঘোষ ও স্কুলের প্রধান শিক্ষক গৌতম কুমার জানা। ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সচেতনতা মূলক ভিডিও দেখানো হয়।

ঘাটাল থানার ওসি দেবাংশুবাবু ছাত্র-ছাত্রীরা কোনো রকম বিপদে পড়লে তার জন্য হেল্প লাইন নাম্বার চালু করেন। তিনি জানান কোনো ছাত্রী কোনো রকম বিপদে পড়লে বা কিছু অপ্রিতীকর ঘটনা ঘটলে যেন এই নাম্বারগুলিতে যোগাযোগ করে, তার ফলে দ্রুত সমাধান ঘটবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *