“দুর্নীতিবাজ তৃণমূল সরকারের” পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল জলপাইগুড়ি জেলা বিজেপির

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৩ জুলাই: পার্থ চট্টোপাধ্যায়ের প্রতীকি বানিয়ে দড়ি দিয়ে বেঁধে সারা শহর ঘোরালেন বিজেপি নেতা কর্মীরা। “আমি চোর” সেই ব্যানারও লাগানো হয়।

শিক্ষায় দুর্নীতিতে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে। দুর্নীতিবাজ সরকারের পদত্যাগের দাবি তুলে আন্দোলনে নামল জলপাইগুড়ি জেলা বিজেপি। শনিবার সন্ধেয় শহরের ডিভিসি রোড থেকে রাজ্যের শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রীর মুখোশ পরা বিজেপি কর্মীকে দড়ি দিয়ে বেঁধে মিছিলে বের করা হয়। আমি চোর সেই ব্যানার লাগানো হয় প্রতীকী পার্থ চট্টোপাধ্যায়ের মুখোশ পড়া যুবকের বুকে। বিজেপি নেতা কর্মী ও মহিলা যুব মোর্চার মহিলারাও বিক্ষোভ মিছিলে সামিল হয়। বিজেপির এই মিছিল জলপাইগুড়ির কদমতলা মোড়ে গিয়ে রাস্তা অবরোধ করে চলে তৃণমূল সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ও শ্লোগান। এরপর পার্থ চট্টোপাধ্যায়ের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখিয়ে তৃণমূল সরকারের পদত্যাগের দাবি তোলে বিজেপি নেতা কর্মীরা।

বিজেপি জেলা যুব মোর্চার সভাপতি পলেন ঘোষ বলেন, দুর্নীতিবাজ তৃণমূল সরকারে সকলে চোর। তদন্ত শুরু হতেই শিল্পমন্ত্রী গ্রেফতার হয়েছে। উদ্ধার হয়েছে ২১ কোটি টাকা। এই সরকারের পদত্যাগের দাবিতেই এই আন্দোলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *