জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ অক্টোবর: শনিবার ডেবরা বিধানসভার মাড়তলা এলাকার সৈয়দ সাহাবুদ্দিন মডেল স্কুলে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের এক সংবর্ধনা সভায় এসে শুভেন্দু অধিকারীকে “মাথামোটা” বলে কটাক্ষ করলেন মন্ত্রী হুমায়ুন কবির। স্কুলের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। স্কুলের উন্নয়নের আশ্বাস এবং পাশাপাশি ছাত্রছাত্রী ও অভিভাবকদের ইন্টারনেট ব্যবহারের সঠিক নির্দেশ দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন হুমায়ুন বাবু। সেখানে উপনির্বাচন নিয়ে শুভেন্দু অধিকারী যে বক্তব্য করেছে, “নন্দীগ্রামের মতো ভোট হলে বিজেপি জিতবে এবং ভবানীপুরের মতো ভোট হলে গণতন্ত্র ধংস হবে”। সেই প্রসঙ্গে মন্ত্রী হুমায়ুন কবির শুভেন্দু অধিকারীকে “মাথামোটা” বলে কটাক্ষ করেন। তিনি বলেন, শুভেন্দু কিছুই বোঝে না ও মাথামোটা।

