জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ এপ্রিল: সোমবার পশ্চিম মেদিনীপুরের ডেবরার চককুমার জুভেনাইল হোম পরিদর্শন করলেন ডেবরার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও কর্ম দক্ষতা উন্নয়ন দপ্তরের মন্ত্রী ডঃ হুমায়ুন কবীর। জুভেনাইল হোমের আবাসিকরা কেমন আছেন তা দেখতেই তিনি এদিন ওই হোম পরিদর্শনে যান। হোমের পরিবেশ পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। দীর্ঘক্ষণ ধরে তিনি হোমের আবাসিকদের সাথে কথা বলেন, তাদের স্বাস্থ্য খাওয়া-দাওয়া সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। মন্ত্রীর সঙ্গে হোম পরিদর্শনে ছিলেন ডেবরা থানার ওসি প্রণব পাত্র।

