অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১১ এপ্রিল:
কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর ছোড়া গুলিতে ৪ জন ভোটারের মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানিয়ে রবিবার বিকেলে ঝাড়গ্রাম জেলাজুড়ে প্রতিবাদ মিছিল করে তৃণমূল কংগ্রেস। আজ বিকেলে ঝাড়গ্রাম শহরের জামবনি, বিনপুর, গোপীবল্লভপুর, নয়াগ্রামে মৌন মিছিল করে তৃণমূল।

অন্যদিকে সাঁকরাইলের গোপীবল্লভপুর বিধানসভার তৃণমূল প্রার্থী ডাঃ খগেন্দ্রনাথ মাহাতোর নেতৃত্বে সাঁকরাইলের কেশিয়াপাতাতে তৃণমূলের ব্লক সভাপতি কমল কান্ত রাউৎকে সঙ্গে নিয়ে কালো ব্যাজ পরে মিছিলে করেন।


