জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৯ ডিসেম্বর: বুধবার ২২৮ নম্বর খড়্গপুর গ্রামীণ বিধানসভা কেন্দ্রের মেদিনীপুর সদর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস কেন্দ্রের বিজেপি সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করে। মিছিল থেকে কেন্দ্রের বিজেপি সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে স্লোগান তোলেন তৃণমূল নেতা, কর্মী ও সমর্থকরা।

মিছিলে উপস্থিত ছিলেন খড়্গপুর গ্ৰামীন বিধানসভার বিধায়ক দিনেন রায়। পশ্চিম মেদিনীপুর (সাংগঠনিক) জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুজয় হাজরা, সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী কল্পনা সিট, সদর ব্লকের ব্লক সভাপতি মুকুল সামন্ত, গোপাল সাহা সহ সদর ব্লকের নেতৃবৃন্দ।

