ওজন কম বাচ্চাদের স্বাস্থ্য পরীক্ষা শিবির রায়নায়

আমাদের ভারত, পূর্ব বর্ধমান, ২৯ ডিসেম্বর: পূর্ব বর্ধমান জেলার রায়না-২ ব্লকে ২৮৬ টি আইসিডিএস সেন্টারের ৮৮ জন ওজন কম বাচ্চাদের স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল রায়না-২ ব্লকের সিডিপিও অফিসে। সমগ্র কার্যক্রমটি অনুষ্ঠিত হয় রায়না-২ সুসংহত শিশু বিকাশ প্রকল্পের আয়োজনে, নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গের উদ্যোগে এবং রায়না ২ বিডিও অফিস ও রায়না-২ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সহযোগিতায়।

বুধবার স্বাস্থ্য পরীক্ষা শিবিরে আইসিডিএস সেন্টারের ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় বিএমওএইচের উপস্থিতিতে। উপস্থিত ছিলেন এসডিও কৃষ্ণেন্দু মন্ডল, জেলা আইসিডিএস আধিকারিক, রায়না-২ ব্লক উন্নয়ন আধিকারিক অনিসা যশ, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সৈয়দ কলিমুদ্দিন। শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করে মেডিকেল উপদেশ দেওয়া এবং বিনামূল্যে ওষুধও তুলে দেওয়া হল উপস্থিত হওয়া বাচ্চাদের পরিবারের হাতে। ওষুধের সাথে সাথে পুষ্টি বৃদ্ধির কারণে খাদ্যদ্রব্য হিসাবে তুলে দেওয়া হয় মুসুর ডাল, হরলিক্স, সয়াবিন, ফল, বিস্কুট, খেলনা এবং সাথে সাথে তুলে দেওয়া হয় একটি করে কম্বল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *