আমাদের ভারত, বনগাঁ, ৭ নভেম্বর: বনগাঁর নরহরিপুরে পৌরসভার ৩ নম্বর পার্কিং জোনে কয়েকটি তুলো বোঝাই ট্রলারে ব্যাপক আগুন। কয়েক কোটি টাকার ক্ষতির সম্ভাবনা। দমকলের ছটি ইঞ্জিন পাঁচ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
উত্তর ২৪ পরগনা বনগাঁ পৌরসভা এলাকার নরহরিপুরে পৌরসভার ৩ নম্বর পার্কিং জোনে শনিবার রাতে তুলোর গাড়িতে আগুন দেখতে পান স্থানীয়রা। দমকলে খবর দেওয়ার পরে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পৌঁছাতে পৌঁছাতে ১০ টির বেশি গাড়িতে তা ছড়িয়ে পড়ে। তুলো বোঝাই ট্রলার থাকায় আগুন দ্রুত ছড়ায়।

ঘটনাস্থলে পৌঁছে দমকলের কাজের তদারকি করেন বনগাঁর পৌর প্রশাসক গোপাল শেঠ। পরবর্তীতে দমকলের ৬ টি ইঞ্জিন পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এখনো তুলোর মধ্যে মাঝে মাঝে আগুনের ফুলকি লক্ষ্য করা যাচ্ছে ।

