আদ্রায় কমিউনিটি হলের পাশ থেকে সদ্যোজাত কন্যাসন্তান উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

সাথী দাস, পুরুলিয়া, ৭ নভেম্বর: সদ্যোজাত কন্যা সন্তানের উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পুরুলিয়ায়। আজ সকালে পুরুলিয়ার আদ্রা কমিউনিটি হলের পাশ থেকে কন্যা সন্তানটি উদ্ধার করে চাইল্ড লাইনের সদস্যরা। অনুমান, জন্মের কয়েক ঘন্টার মধ্যেই তাকে সেখানে ফেলে দেওয়া হয়েছিল। শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানাগেছে, আজ প্রাতঃভ্রমণকারীরা কমিউনিটি হলের পাশ দিয়ে যাওয়ার সময় শিশুর কান্না শুনতে পান। কান্না শুনে কাছে শিশুটিকে দেখতে পান তাঁরা। তাঁদের তৎপরতায় চাইল্ড লাইনের সদস্যরা এসে শিশুটিকে উদ্ধার করেন। সদ্যোজাত শিশুটিকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন তাঁরা।


ছবি: কমিউনিটি হল।

পুরুলিয়া চাইল্ড লাইনের সংযোজক অশোক মাহাতো জানান, “প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে কয়েক ঘন্টা আগে জন্ম হয়েছিল শিশুটির। কাপড় জড়ানো অবস্থায় উদ্ধার করেন স্থানীয় লোকজন। যে কেউ হোক না কেন এইভাবে সদ্যোজাত ফেলে দেওয়ার অধিকার নেই। এটা সমাজের ব্যাধি। এটা দূর করতে আমাদের অভিযান জারি থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *