আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৭ নভেম্বর: শনিবার সন্ধ্যায় বড়ঞা থানার এক সিভিক ভলান্টিয়ারের বাড়িতে কয়েকজন দুষ্কৃতী অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ। বড়ঞা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুরুতর জখম সিভিক ভলান্টিয়ারের নাম আহমেদ রেজা, বর্তমানে বড়ঞা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।
আহমদ রেজার পরিবার সূত্রে জানা গিয়েছে, গত সন্ধ্যায় বাড়িতে কয়েকজন দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় এবং অতর্কিত হামলা চালায় আহমেদ রেজার উপর। ধারাল অস্ত্রের কোপে গুরুতর জখম হন তিনি। সেই অবস্থায় আহমেদ রেজাকে বড়ঞা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। পরিবারের লোকজন জানিয়েছেন, আহমদ রেজার কোনও ব্যক্তিগত শত্রু ছিল না। সুনামের সঙ্গে বড়ঞা থানায় সিভিক ভলান্টিয়ার পদে কর্মরত। তবে কি কারণে কে বা কারা এই ঘটনা তা নিয়ে ধন্দে রয়েছে আহমেদ রেজার পরিবার। বড়ঞা থানার পুলিশ দোষীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। সিভিক ভলান্টিয়ার এর উপর হামলার পর থেকে কুলি চৌরাস্তা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

