জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৬ নভেম্বর: সাঁকরাইল ব্লকের মান্দার গ্রামে নবীন প্রবীণ শ্যামাপূজা কমিটির উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে কালীপূজা। গ্রামের কচিকাঁচাদের নিয়ে একটি সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন তাঁরা। বিগত ১১ বছর ধরে ক্লাবের উদ্যোগে এই কালীপূজো চলছে। অন্যান্য বছরগুলোতে তাঁরা বিভিন্ন ধরনের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করলেও গত ২ বছর করোনার কারণে অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে। তবুও গ্রামবাসীদের আনন্দ দিতে স্বরলিপি সঙ্গীত অ্যাকাডেমির কচিকাঁচাদের নিয়ে ছোট্ট একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।


