জে মাহাতো, আমাদের ভারত, ৬ নভেম্বর: দেশকে যারা সুরক্ষিত রাখে সেইসব জওয়ানদের এবং সমাজকে সুরক্ষা দেওয়া সাংবাদিকদের নিয়ে ভাইফোঁটা পালন করলেন খড়্গপুর সদরের বিজেপির তারকা বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায়। আজ তাঁর বাসভবনে সাংবাদিক এবং তার দেহরক্ষীদের নিয়ে ভাইফোঁটাতে মাতেন বিজেপির তারকা বিধায়ক। ভাইফোঁটা দেওয়ার পর বোনেদের হাতে গণেশ ও লক্ষ্মীর ছোট কয়েন তুলে দেন বিধায়ক। সংবাদমাধ্যমের কর্মীদের নিয়েও ভাইফোঁটার আয়োজন করেছিলেন তিনি।

হিরন জানান, বাড়িতে বোন বা দিদিরা থাকলেও খড়্গপুর শহরের প্রতি তাঁর একটা দায়বদ্ধতা রয়েছে সেই ক্ষেত্রে খড়্গপুরে এসে স্থানীয় বোনদের নিয়ে ভাইফোঁটার আয়োজন করেছিলাম।

