চুরি সন্দেহে রামপুরহাটে দুই যুবককে গণপ্রহার, আটক ব্যবসায়ী

আশিস মণ্ডল, রামপুরহাট, ৪ জুলাই: সন্দেহের বশে চুরির অভিযোগে দুই যুবককে খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ উঠল এক ভাংরি ব্যবসায়ীর বিরুদ্ধে। বাঁধন আলগা হওয়ায় সকলের নজর এড়িয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। অভিযুক্ত দুই যুবকের বাড়ি রামপুরহাট থানার কালিডাঙ্গা এবং বনহাট গ্রামে। কালিডাঙ্গা মোড়ে সাবের আলি নামে এক ব্যক্তির ভাংরি (ভাঙ্গাচোরা জিনিসপত্রের দোকান) দোকান রয়েছে। অভিযোগ, সেখান থেকে বেশ কিছুদিন ধরে জিনিসপত্র চুরি যাচ্ছিল। সন্দেহের বশে দুজনকে একটি খুঁটিতে বেঁধে গণপিটুনি দেওয়া হয়।

সেই ভিডিও ভাইরাল হতেই রবিবার দুপুরের দিকে পুলিশ ব্যবসায়ী সাবের আলিকে আটক করে। তবে এনিয়ে কেউ এখনও পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করেনি।
পুলিশ সংবাদ মাধ্যমের খবরের সূত্র ধরে ওই ব্যবসায়ীকে আটক করে একটি সুয়োমোট মামলা শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *