এবার অন্য ভ্যাকসিন কাণ্ড পুরুলিয়ায়, দ্বিতীয় ডোজ নেওয়ার আগেই মোবাইলে ‘ভ্যাকসিন সাকসেসফুল’ মেসেজ

সাথী দাস, পুরুলিয়া, ৪ জুলাই: কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে হন্যে হয়ে ঘুরছেন এক ব্যক্তি। এমনকি দ্বিতীয় ডোজ নেওয়ার আগেই মোবাইলে ‘ভ্যাকসিন সাকসেসফুল’ মেসেজ আসে। তাই আর পাচ্ছেন না ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ। ঘটনায় চরম সমস্যায় পড়েছেন ওই ভ্যাকসিন গ্রহিতা।

তাঁর অভিযোগ, কোভিড ভ্যাকসিন হেল্পলাইন নম্বর ১০৭৫ ও ১০৪ -এ যোগাযোগ করেও মেলেনি সুরাহা। দ্বিতীয় ডোজ না নিয়েও অনলাইনে সাকসেসফুল ম্যাসেজ থাকায় আর মিলছে না ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ ‘রেজিস্ট্রেশন ডেট’। ঘটনায় সমস্যায় পড়েছেন পুরুলিয়া শহরের দেশবন্ধু রোডের বাসিন্দা পেশায় রেলওয়ে ইঞ্জিনিয়ার ৬০ বছর বয়সী বিশ্বরুপ ওঝা। ভ্যাকসিন পেতে চরম হয়রানির স্বীকার হচ্ছেন ওই ব্যক্তি। ঘটনায় স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুলেছেন তিনি। ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন ওই ব্যক্তি। পাশাপাশি ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য স্বাস্থ্য দফতরের কাছে আবেদন রেখেছেন ওই ব্যক্তি।

এই ঘটনায় প্রশ্ন উঠছে, স্বাস্থ্য দফতরের এই চরম গাফিলতির জন্য ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। একদিকে যখন সরকার ভ্যাকসিন নিতে আবেদন জানাচ্ছেন সাধারণ মানুষকে। অথচ অমিল ভ্যাকসিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *