গোপীবল্লভপুরে ডাম্পারের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু এক মহিলার, গুরুতর জখম এক শিশু সহ দুই

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৪ জুলাই: ডাম্পারের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে গোপীবল্লভপুরের চোরমুন্ডীর কাছে ৯নং রাজ্যে সড়কের উপর মৃত্যু হল এক বাইক আরোহীর।

জানাগেছে, রবিবার দুপুরে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের সাতমা থেকে একটি বাইকে চেপে তিনজন গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের কুলিয়ানা গ্রামে বিয়েবাড়ির অনুষ্ঠানে গিয়েছিলেন। সেই সময় চোরমুন্ডী চকে হঠাৎ করে বাইকটিকে ধাক্কা মারে একটি বালির ডাম্পার।স্থানীয়রা আহত বাইক আরোহীদের উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা চম্পাবতী দন্ডপাট নামে বছর ৩৫ এর মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর জখম মৃতার স্বামী তপন দণ্ডপাট ও তার ছেলে। ঘটনার খবর পেয়ে চোরমুন্ডীর ঘটনাস্থলে হাজির হয়েছে বেলিয়াবেড়া থানার বিশাল পুলিশ বাহিনী।

অন্যদিকে ঘটনায় শোকে মূহ্যমান নিহত ব্যক্তির পরিবার এবং আত্মীয় স্বজনরা। পাশাপাশি স্থানীয়দের মধ্যে এলাকায় বালির গাড়ির দৌরাত্ম্য নিয়ে ক্ষোভ বাড়তে শুরু করেছে। অভিযোগ, গোপীবল্লভপুরের কুঠিঘাট চোরমুন্ডী থেকে ৯ নম্বর রাজ্য সড়কের বাহারুনা পর্যন্ত বালির গাড়ির দৌরাত্ম্যে সাধারণ মানুষের নিরাপদে যাতায়াত একপ্রকার প্রশ্নের মুখে পড়ে গেছে। স্থানীয়রা বেপরোয়া বালির গাড়ির চাকায় পিষ্ট হওয়ার ভয়ে ভুগতে থাকেন। পাশাপাশি বছরের একাধিকবার ওই রাস্তায় উপর দুর্ঘটনাও ঘটে বলে অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *