অবৈধ ভাবে মাদকদ্রব্য ও গুটকা মজুদ রাখার অভিযোগে খড়্গপুর লোকাল থানা এলাকা থেকে গ্রেপ্তার এক ব্যক্তি

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৬ নভেম্বর: শুক্রবার পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর লোকাল থানার কাঁচাডিহা গ্রাম থেকে নিষিদ্ধ গুটকা ও মাদকদ্রব্য মজুদ রাখার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার, গভীর রাতে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা ও পুলিশ  যৌথভাবে ওই গ্রামের একটি গোডাউনে হানা দিয়ে বিপুল পরিমাণে গুটকা ও মাদক দ্রব্য বাজেয়াপ্ত করে। অবৈধভাবে গুটকা মজুত রাখার অভিযোগে শশাঙ্ক চ্যাটার্জি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য, রাজ্য সরকার চলতি মাসের ৮ তারিখ থেকে গুটকা ও তামাকজাত দ্রব্য নিষিদ্ধ ঘোষণা করেছে। কিন্তু লুকিয়ে জেলার বিভিন্ন জায়গায় গুটকা বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছে বলে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *