“প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে বার বার অপমান করছেন মমতা”, অভিযোগ শুভেন্দু অধিকারীর

নীল বণিক, আামাদের ভারত, কলকাতা, ২৯ মে: প্রধানমন্ত্রীকে অপমান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আাজ ভিডিওবার্তায় এই কথা জানান, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ করেন একবার নয়, বহুবার প্রধানমন্ত্রীকে অপমান করেছেন তৃণমূল নেত্রী।

প্রসঙ্গত, গতকাল প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে হাজির হননি রাজ্যের মুখ্যমন্ত্রী। বৈঠকে ছিলেন না রাজ্যের কোনও সরকারি অফিসার বা আমলা। যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। আজ সেই বিতর্কে শুভেন্দু অধিকারী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করাটা একটা সাংবিধানিক রীতি। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে রাজনৈতিক বিরোধ দূর করে এই বৈঠকে হাজির হওয়া উচিত ছিল মমতার। কিন্তু তা না করে দেশের প্রধানমন্ত্রীকে অপমান করা হয়েছে বলে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। এরপর তিনি বলেন, বিরোধী দলনেতা হওয়ার জন্যই আমাকে বৈঠক ডাকা হয়েছে। ডাকা হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে। সরকারি বৈঠকে বিরোধীরা থাকবে এটাই কাম্য। কিন্তু মুখ্যমন্ত্রী বিরোধীদের পাত্তা দেয় না বলেও অভিযোগ করেন শুভেন্দু অধিকারী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *