মানুষকে সচেতন করতে অভিনব উদ্যোগ গৃহ শিক্ষকের

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৯ মে:
এই করোনা মহামারি কালে লকডাউনকে উপেক্ষা করে এক শ্রেণির মানুষ বেড়িয়ে পড়েছেন যত্রতত্র। মানছেন না সরকারি বিধি নিষেধ। মানুষকে করোনা সম্পর্কে সচেতন করতে অভিনব উদ্যোগে দেখা গেল এক গৃহশিক্ষকের। নদিয়া জেলার ১ নম্বর নতুন ফুলিয়ার বাসিন্দা নাম অরবিন্দু প্রামানিক বয়স ৬১ পেশায় গৃহশিক্ষক। তাকে এই করোনা সম্পর্কে সচেতনতার প্রচার করতে দেখা গিয়েছিল এক বছর আগেও।

তিনি নিজেই করোনাভাইরাস সেজে মাথায় করোনার দৈত্যকার মুখোশ পড়ে ও সারা গায়ে পিচ বোর্ডের বাক্স তাতে লেখা করোনার নানা সতর্কতা বার্তা। এই ভাবেই পায়ে হেঁটে বাজার ঘাটে, গ্রামগঞ্জে প্রচার করছেন। রানাঘাট, শান্তিপুর, ফুলিয়া, তাছাড়াও বিভিন্ন জায়গায় দেখা গেলো মানুষকে সচেতনতা করতে। আগামী দিনে জেলার বিভিন্ন প্রান্তে এভাবেই মানুষকে সচেতন করবেন বলে জানান। তার এই অভিনব প্রচারকে সাধুবাদ জানাচ্ছে সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *