খড়্গপুরে দিলীপ ঘোষের উদ্যোগে “জন আহার” প্রকল্প 

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৯ মে: করোনা মহামারির জন্য খড়গপুর স্টেশন সংলগ্ন বেশকিছু এলাকার মানুষকে প্রতিদিন খড়্গপুর স্টেশনে দিন কাটাতে হয়। লকডাউনে তাদের দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে। তাই মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের এবং খড়গপুর শহর বিজেপির উদ্যোগে স্টেশনে থাকা সকল মানুষদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। 

বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, যতদিন লকডাউন চলবে ততদিন তাদের এই কর্মসূচিও চালু রেখে এই সাধারণ মানুষগুলোর সঙ্গে থাকবেন। জানাগেছে, প্রতিদিন দুশো থেকে আড়াইশো জনকে এই জনাহার প্রকল্পে পরিসেবা দিয়ে চলেছেন খড়গপুর শহরের বিজেপি নেতৃত্ব।
সাংসদ দিলীপ ঘোষ, এই উদ্যোগ গ্রহণ করেছেন বলে পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *