আমাদের ভারত, ১৬ নভেম্বর: নির্বাচনের সময় তৃণমূলের তরফে দাবি করা হয় প্রতিটি আসনে প্রার্থী দাঁড়ালেও তৃণমূলের সব আসনের প্রার্থী আসলে মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি নিজেও বলেন তাকে ভোট দিতে। আর তার থেকেই রাজ্য রাজনীতি চল রয়েছে মমতা ম্যাজিকের। বলা হয় সমস্ত দলীয় বিপর্যয় সামলে যায় মমতা ম্যাজিকে। এই ম্যাজিক হল মমতার অভিনব কায়দায় জনসংযোগ। কিন্তু সেই মমতা ম্যাজিককেই কালাজাদু বলে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
মঙ্গলবার জঙ্গলমহলে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোগ বাড়াতে গ্রামবাসীর সঙ্গে চপ ভেজেছিলেন। তা নিয়ে তাকে খোঁচা দেন বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, “এগুলি পলিটিক্যাল স্ট্রান্স। মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই ভালোই করেন এগুলি। অভিনেত্রী হলেও খুব ভালো মাপের অভিনেত্রী হতেন। বলে আমার বিশ্বাস। ভাবতে অবাক লাগছে রাজের মুখ্যমন্ত্রী হয়ে উনি চপ ভাজছেন আর কোনো কাজ নেই?”
একই সঙ্গে তিনি রাজ্য রাজনীতিতে মমতা ম্যাজিকের তত্ত্ব সম্পূর্ণ উড়িয়ে দিয়ে বিজেপি রাজ্য সভাপতি পাল্টা দাবি করেন, “এটা মমতা ম্যাজিক না এটা কালাজাদু বেশি দিন টেকে না।”

