মোদীর বাংলাদেশ সফরে না নিয়ে যাওয়ায়  ক্ষোভ মমতার

সুশান্ত ঘোষ, হাবড়া, ১৬ এপ্রিল: মোদীর বাংলাদেশের সব সফরে আমাকে ডেকেছে, আমি গিয়েছি। মোদীকে আমার পছন্দ না হলেও তিনি দেশের প্রধানমন্ত্রী তার সন্মান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা আমকে নিজে ফোন করে আমন্ত্রণ করেছেন তাই আমি গিয়েছি। কিন্তু ভোটের আগে তিনি চুপিচুপি বাংলাদেশে গিয়ে মতুয়াদের সঙ্গে দেখা করে এলেন। অথচ আমাকে বলেননি। এটা বাংলাদেশকে ভালবাসা নয়, এটা ভোটের খেলা। তাই সেই দিন তুমি মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নাওনি। এরপর যদি তুমি কোনও দিন বলেও মমতা বন্দ্যোপাধ্যায় তোমার সঙ্গে যাবে না। গেলে একা যাব। রাজনীতি করতে যাব না। শুক্রবার উত্তর ২৪ পরগনার হাবড়ায় নির্বাচনী সভা করতে এসে এভাবেই ক্ষোভ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি কটাক্ষ করে বলেন, কী মোদীবাবু আগে বলতে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী ঢোকাচ্ছেন। আর ভোটের সময় চুপিচুপি করে বাংলাদেশে গিয়ে মতুয়াদের বলচ্ছেন আমি আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি। এদিন জনসভায় মোদী সরকারের সমালোচনায় পঞ্চমুখী হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী। যদিও সংযুক্ত মোর্চাদের উদ্দেশ্যে একটি কথাও খরচ করলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সভার শুরু থেকেই মোদী সরকার ও বিজেপিকে তীব্র আক্রমণ শোনালেন তিনি।উত্তর ২৪ পরগনা হাবড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস 
প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক ও অশোকনগরের তৃণমূল 
কংগ্রেস প্রার্থী নারায়ণ গোস্বামী সমর্থনে হাবড়া বানিপুর 
হোমের মাঠে জনসভা করতে আসেন তৃণমূল সুপ্রিমো মমতাবন্দ্যোপাধ্যায়। শুক্রবার বেলা ১টা নাগাদ নিজস্ব কপ্টার 
করে বাণিপুর হোমের মাঠে নামেন মুখ্যমন্ত্রী মমতা 
বন্দ্যোপাধ্যায়। এদিনের মঞ্চ থেকে বিরোধী 
দল বিজেপির উদ্দেশ্যে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী।এছাড়া হাবড়া ও অশোকনগর এলাকায় 
একাধিক উন্নয়নের কাজ করেছেন বিগত ১০ বছরে
তৃণমূল সরকার তার খতিয়ান তুলে ধরেন। 

যদিও তাৎপর্যপূর্ণ বিষয় হল এ দিনের সভা থেকে 
মুখ্যমন্ত্রী বাম কংগ্রেস ও সংযুক্ত মোর্চার প্রার্থীদের 
উদ্দেশ্যে একটি কথাও খরচ করেননি।বিজেপির বিরুদ্ধে একাধিক মন্তব্য করতে শোনা যায় 
মুখ্যমন্ত্রীর মুখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *