আমাদের ভারত, ২২ অক্টোবর: মধ্যপ্রদেশে রেওয়ার দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার তিনি টুইটারে লিখেছেন, “মধ্যপ্রদেশের রেওয়াতে মর্মান্তিক দুর্ঘটনায় আমি মর্মাহত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবার ও বন্ধুদের প্রতি আমার গভীর সমবেদনা জানাই। এই দুঃসময়ে তাঁরা যেন শক্তি পান।
প্রসঙ্গত, মধ্যপ্রদেশের রেওয়াতে মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে। মালবাহী ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন প্রাণ হারান, গুরুতর আহত হন আরও ৩৫ জন। শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ ৩০ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, কয়েকজন পথচারী ঘটনাটি তাদের জানাতেই সোহাগী থানার আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যান।

