বীজপুরের নির্বাচনী সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নির্লজ্জ বলে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ১০ এপ্রিল:
সিআইএসএফ র গুলিতে ৪ জনের মৃত্যুর ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনায় মুখর হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দুপুরে নৈহাটিতে নির্বাচনী জনসভায় অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি ব্যারাকপুর মহকুমারর সকল তৃণমূল প্রার্থীদের জন্য ভোট চাওয়ার পাশাপাশি বলেন, “আমাদের দেশের প্রধানমন্ত্রী খুবই নির্লজ্জ তাঁর উচিত ছিল আজ শীতলকুচিতে গিয়ে সিআইএসএফের গুলিতে মৃত্যু হওয়া ব্যক্তিদের পরিবারের সাথে দেখা করা, তা না করে উল্টে এই গুলিচলনার ঘটনা বাধ্য করা হয়েছে বলে এই ঘটনাকে ক্লিন চিট দিয়ে চলে গেলেন। এটা অনেক বড় লজ্জার বিষয়।”

তিনি বলেন “জগদ্দল, কাঁকিনারা সহ ব্যারাকপুরের একাধিক জায়গায় মানুষকে ঘর ছাড়া করেছিলো এই বিজেপি, আমি নিজে এসে আপনাদের সাহস জুগিয়ে গেছি ঘর ছাড়াদের ঘরে ফিরিয়ে দিয়ে গেছি। তাই এবার আর ওদের একটাও ভোট দেবেন না। আর এদের বিশ্বাস করবেন না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *