গাইঘাটায় ভাড়া বাড়িতে মধুচক্রের আসর, চলছিল শুটিং, গ্রেফতার ৩

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৬ সেপ্টেম্বর: ভাড়া নেওয়া বাড়িতে চলছিল মধুচক্রের আসর। তারই গোপন ক্যামারায় চলছিল শুটিং। খবর পেয়ে সেই মধুচক্রের আসর থেকে এক যুবতী ও দুই ব্যক্তিকে গ্রেফতার করল গাইঘাটা থানার পুলিশ। যদিও এই ঘটনায় মূল অভিযুক্ত বিশ্বজিৎ ঘোষ বর্তমানে পলাতক। পুলিশ স্বতপ্রণোদিত মামলা দায়ের করেছে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার রামপুর এলাকায়। এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে গাইঘাটা থানার রামপুর এলাকার বিশ্বজিৎ ঘোষের একটি ভাড়া বাড়ি রয়েছে। অভিযোগ, ওই বাড়িতে প্রায়ই বাইরের পুরুষ ও মহিলাদের আনাগোনা ছিল। সন্দেহ, সেখানে দেহ ব্যবসার আসর বসতো এবং গোপন ক্যামেরায় তার শুটিংও করা হতো। প্রতিদিনের মতো রবিবার রাতেও মধুচক্রের আসর বসে। স্থানীয় বাসিন্দারা দেখে ফের ওই বাড়িতে নতুন নতুন বহিরাগতদের যাতায়াত। স্থানীয়দের কাছ থেকে সেই খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ সেখানে হানা দেয়। পুলিশ সেখানে দুজন পুরুষ এবং একজন মহিলাকে আপত্তিজনক অবস্থায় দেখতে পায়। মধুচক্রের আসর বসানোর অভিযোগে পরে পুলিশ তাদের গ্রেফতার করে। ধৃতদের বাড়ি গাইঘাটা ও হালিশহর এলাকায়। সোমবার তাদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেলহাজতে নির্দেশ দেয়।

এই ঘটনা সম্পর্কে অভিযুক্ত বিশ্বজিৎ ঘোষ জানান, ওই বাড়িটি তার কেনার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি বাড়িটিকে কিনতে পারেননি। ফলে বাড়িটি আমার বা ভাড়া নেওয়াও নয়। তাকে ফাঁসানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *