মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি প্রচারে ব্যবহারের আর্জি জানালেন মদন মিত্র

আমাদের ভারত, ব্যারাকপুর, ৯ ফেব্রুয়ারি: ব্যানার ফেস্টুনে শুধু রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি তাছাড়া আর কারোর ছবি রাখা যাবে না। তৃণমূলের এই নতুন নির্দেশ বদলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিও ব্যানারে রাখার আর্জি জানালেন বিধায়ক মদন মিত্র। বুধবার কামারহাটিতে নিজের পুত্রবধূ মেঘনা মিত্র ও অভিনেত্রী শ্রীতমা’র প্রচারে নেমেই এমন আর্জি জানালেন দলের কাছে।

এদিন মদন মিত্র বলেন,উত্তর ২৪ পরগনা জেলার মানুষদের ক্যান্সারের চিকিৎসা করাতে বাইরে বা কলকাতায় যেতে হয়। কিন্তু খুব শীঘ্রই আমাদের কামারহাটির সাগর দত্ত হাসপাতালে ক্যান্সারের সু- চিকিৎসার সমস্ত ব্যবস্থা করা হচ্ছে। আর এটা তৈরি হয়ে গেলে জেলার মানুষ উপকৃত হবেন।” এদিন ভোটের প্রচারের সময় ব্যাবহৃত ফেস্টুন, ব্যানার সম্পর্কে তৃণমূলের নতুন নিয়ম নিয়ে মুখ খোলেন মদন মিত্র। তিনি বলেন, দলের নির্দেশই আমরা আবশ্যক মানবো। দল করলে তার নির্দেশ মানতে হয়। কিন্তু আমার আবেদন যাতে ফেস্টুন ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির সাথেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রাখা হয়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের হৃদয়ে হলে অভিষেক আমাদের কপালে আছেন।”

এদিন বিধায়ক মদন মিত্রর পুত্রবধূ মেঘনা মিত্র ছাড়াও প্রচারে ছিলেন কামারহাটির প্রাক্তন পুরপ্রধান তথা বর্তমান প্রার্থী গোপাল সাহা, তৃণমূল প্রার্থী শ্রীতমা বন্দ্যোপাধ্যায়। এদিন মদন মিত্র দেওয়াল লিখন মাধ্যমে প্রচার শুরু করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *