আমাদের ভারত, ২৪ মার্চ: বাবা মায়ের মধ্যে ঝগড়া আর সহ্য করতে না পেরে অভিমানে আত্মঘাতী হলেন এমএ পাস ছাত্রী। আর এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারের। মৃত কিশোরীর নাম ইন্দ্রানী ঘোষ(২৭)।
দেগঙ্গার চাকলা গ্রাম পঞ্চায়েতের বল্লভপুর ঘোষ পাড়ার বাসিন্দা। পরিবারের আত্মীয়রা জানান, তাদের সংসারে বাবা-মায়ের সঙ্গে অশান্তি হয়েছিল শিক্ষিত মেয়ে বাবা-মায়ের অশান্তি কোন ভাবেই মানতে পারছিল না তার উপরে মানসিক চাপ তৈরি হচ্ছিল। বুধবার সন্ধ্যায় ইন্দ্রানী তার ঘরে চলে যায় এরপর অনেক ডাকাডাকি করার পরে বাইরে বার হয়নি। অবশেষে ঘরের দরজা ভেঙ্গে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। সাথে সাথে খবর দেওয়া হয় দেগঙ্গা থানার পুলিশকে। দেগঙ্গা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য বারাসাত জেলা হাসপাতালে পাঠিয়েছে।আর এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমেছে।
ইন্দ্রানী ঘোষের আত্মীয়-স্বজনরা জানান, একজন শিক্ষিত মেয়ে হিসেবে সে যে ধরনের কাজ করেছে তা কাম্য নয়।

