স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২১ এপ্রিল: ঘরের ভিতর থেকে প্রেমিক-প্রেমিকার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে নদিয়ার নাকাশিপাড়া থানার সত্যপুর গ্রামে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ছেলে ও মেয়ের নাম অয়ন ঘোষ (১৬), পায়েল ঘোষ (১৪)। দুজনেই সোনাতলা স্কুলের নবম শ্রেণির ছাত্র ছাত্রী। এদের দুজনের বাড়ি নাকাশিপাড়া থানার ছোট শিমুলিয়া গ্রামে। পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় সকালে। এরপরে সত্যপুরে ঘরের ভেতর থেকে প্রেমিক যুগলের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে প্রতিবেশীরা খবর দেয় থানায়। নাকাশিপাড়া থানার পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানায়। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে নাকাশিপাড়া থানার পুলিশ।

