পার্থ খাঁড়া, মেদিনীপুর, ২২ অক্টোবর: সূত্র মারফত খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল নারায়ণগড় থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে নারায়ণগড় থানার কোতাইগড় এলাকায়।
ঘটনায় জানা যায়, নারায়ণগড় থানার কোতাইগড় এলাকায় মাধব গিরি নামে এক ব্যক্তির বাড়িতে প্রচুর অবৈধ বাজি রয়েছে। এরপর খড়্গপুর সার্কেল ইন্সপেক্টর অতীন্দ্রনাথ দত্ত ও নারায়ণগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক শেখ আনিসুর রহমানের নেতৃত্বে অভিযান চালায় বিশাল পুলিশ বাহিনী। এরপর কোতাইগড় এলাকার মাধব গিরি নামে ওই ব্যক্তির বাড়িতে থেকে উদ্ধার হয় নিষিদ্ধ শব্দবাজি।যদিও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে লাগাতার এই ধরনের তল্লাশি জারি থাকবে বলে পুলিশ সূত্রের খবর।

