অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২২ অক্টোবর:
পথদুর্ঘটনায় মৃত্যু হল এক জনের, গুরুতর জখম আরো একজন। শনিবার মধ্যেরাতে ঘটনাটি ঘটেছে বেলিয়াবেড়া থানা এলাকার জোড়াকুসমা গ্রামে কাছে।
পুলিশ সুত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম রামজীবন সিং, বাড়ি গোপীবল্লভপুর ১নং ব্লকের ধোবাডাহি গ্রামে। আহত ব্যক্তির নাম কৃষ্ণ দেহুরি, বাড়ি গোপীবল্লভপুর ১নং ব্লকের মঠ রঘুনাথপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে একটি মোটরসাইকেলে কয়েকজন বেলিয়াবেড়া থানার কুলিয়ানাতে অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন। সেখানে অনুষ্ঠান শেষে গভীর রাতে বাড়ি ফেরার পথে বেলিয়াবেড়া থানার জোরকুসমাল গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়।
ঘটনার খবর পেয়ে বেলিয়াবেড়া থানার পুলিশ তাদের দু’জনকে উদ্ধার করে গোপীবল্লভপুরের সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্মরত চিকিত্সকরা রামজীয়ন সিংকে মৃত ঘোষণা করেন। গুরুতর জখম কৃষ্ণ দেহুরির অবস্থার অবনতি ঘটায় তাকে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে বেলিয়াবেড়া থানার পুলিশ।

