যেখানে যেখানে নির্বাচন হয়ে গেছে সেখানে লক ডাউন ঘোষনা করা উচিত, বসিরহাটে বললেন দেব

প্রতীতি ঘোষ, উত্তর ২৪ পরগনা, ১৬ এপ্রিল:
“যেখানে যেখানে নির্বাচন হয়ে গেছে সেখানে লক ডাউন ঘোষনা করা উচিত, আর যত দ্রুত সম্ভব সব দলের নির্বাচনী সভা মিটিং মিছিলগুলির ওপর নিষেধাজ্ঞা দেওয়া উচিত। কারন আগে মানুষের জীবন ভোট তার পরে। অথচ রাজনৈতিক দল গুলি এই জমায়েত করেই যাচ্ছে। ফলে করোনা আরো বেড়ে যাচ্ছে। আমরা চাই যদি সম্ভব হয় তাহলে শেষ দফার নির্বাচন একদিনে করে ফেলুক কমিশন।” বসিরহাটে নির্বাচনী সভায় একথা বললেন অভিনেতা সাংসদ দেব।

বসিরহাট, স্বরূপ নগর বিধানসভার ষষ্ঠ দফা নির্বাচন আগামী ২২ এপ্রিল। সেই নির্বাচনে প্রচারে স্বরূপনগরের তৃণমূল প্রার্থী বিনা মন্ডল এর সমর্থনে তেঁতুলিয়া হাই স্কুল মাঠে প্রকাশ্য জনসভায় এসে করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজনৈতিক দলগুলির কড়া সমালোচনা করলেন দীপক অধিকারী ওরফে দেব।

তিনি বললেন, করোনা নিয়ে মানুষকে সতর্ক হতে হবে, স্যানিটাইজার, মাস্ক ব্যবহার করার কথা বলেছেন। যেভাবে লাফিয়ে লাফিয়ে করোনা বাড়ছে, নির্বাচনের থেকে মানুষের জীবনের দাম অনেক বেশি। যেসব জায়গায় নির্বাচন হয়ে গেছে সেখানে খুব দ্রুত লকডাউন করে দেওয়া উচিত।

নাম না করে বিজেপি সহ বিরোধী দলগুলোর উদ্দেশ্যে বলেন, বহু জনসভা করছে প্রচুর মানুষ জমায়েত হচ্ছে। সেটা অনেক ভয়ঙ্কর ব্যাপার, আমরা চাই যে সব জায়গায় নির্বাচন হয়ে গেছে সেই জেলাগুলোতে লকডাউন করে দেওয়া উচিত। আমরা কমিশনকে প্রস্তাব দিয়েছি শেষ ৩, দফা ভোট একদিনে করার জন্য মানুষের জীবন আগে বাঁচাতে হবে।

তিনি বলেন, এবারের নির্বাচন উন্নয়নের, যেভাবে মানুষের ঢল দেখছি চারিদিকে গিয়ে, তাতে শুধু সময়ের অপেক্ষা। দিদি করোনা ও লকডাউনের মধ্যে মানুষের পাশে থেকেছেন হাসপাতালে গিয়ে উৎসাহ দিয়েছেন চিকিৎসক ও কর্মীদের। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেসব প্রকল্পের সুযোগ মানুষ পেয়েছে তাতে শুধু সময়ের অপেক্ষা তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার ক্ষমতায় আসতে চলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *