স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৫ জুন:
বিএসএনএল মোবাইল টাওয়ারে বজ্রপাত, আর তার জেরে গত ১৫ দিন ধরে বিএসএনএল পরিষেবা ব্যাহত নদিয়ার রানাঘাটের রথতলা শহরের বিস্তীর্ণ এলাকায়। প্রসঙ্গত, করোনা আবহে যখন অনেককেই ওয়ার্ক ফরম হোম করতে হচ্ছে, ছাত্র ছাত্রীদের লেখা পড়ার জন্য যখন অনলাইন ক্লাসই ভরসা তখন টানা ১৫ দিন মোবাইল পরিষেবা ব্যাহত হওয়ায় সমস্যায় পড়েছেন পড়ুয়া থেকে শুরু করে চাকরিজীবীরা। যদিও বিষয়টির দ্রুত সমাধান করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে বিএসএনএল ক কর্তৃপক্ষের তরফে। এখন কত দিনে এই মোবাইল পরিষেবা সচল হয়, তার অপেক্ষাতেই এলাকার মানুষজন।


