ছাত্র নেতা আনিস খুনের প্রতিবাদে মেদিনীপুরে বামেদের বিক্ষোভ

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২০ ফেব্রুয়ারি: আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আনিস খানের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদ জানিয়ে আজ মেদিনীপুর শহরে এসএফআই এবং ডিওয়াইএফ এর পক্ষ থেকে গোলকুঁয়াচক এলাকায় পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছিল। প্রায় ঘন্টা খানেক বিক্ষোভ অবরোধ চলে।

সিপিআইএমের ছাত্র ও যুব সংগঠনের পক্ষ থেকে দাবি, আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা খুনের ঘটনার বিচার দাবি করা হয়। এই দাবি নিয়ে দুটি সংগঠনের পক্ষ থেকে শহরের গোলকুঁয়াচক এলাকায় একটি প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। অবরোধ-বক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন ডিওয়াইএফআই’য়ের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সুব্রত চক্রবর্তী,
এসএফআই’য়ের জেলা সম্পাদক প্রসেনজিৎ মুদি, রেড ভলান্টিয়ার্স তথা পৌরসভার সিপিএম প্রার্থী লিজা পাঁজা সহ ওই দুই সংগঠনের অন্যান্য নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *