খড়্গপুরে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের ব্যানারে নেই দিলীপ ঘোষের ছবি, দু’জনের মধ্যে দূরত্বের জল্পনা

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২০ ফেব্রুয়ারি: খড়্গপুর রেল শহরের ৩৩ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের ব্যানারে দিলীপ ঘোষের ছবি না থাকায় দু’জনের মধ্যে দূরত্বের জল্পনা শুরু হয়েছে। শহরজুড়ে বিজেপি প্রার্থী হিরণের সমর্থনে লাগানো ব্যানার গুলির কোনোটিতেই দিলীপ ঘোষের ছবি নেই। হিরণের সঙ্গে ছবি রয়েছে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের।

সংসদ দিলীপ ঘোষের সঙ্গে খড়্গপুরের বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থানগত দূরত্বের বিষয়টি এর আগেও বার বার রাজনৈতিক মহলের নজরে এসেছে। এবার ৩৩ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী হিরণের প্রচার ব্যানারে দিলীপ ঘোষের ছবির অনুপস্থিতি নির্বাচনের আগে ফের রেল শহরে জল্পনা উসকে দিয়েছে। এই বিষয়ে হিরণকে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যান এবং খড়গপুর শহর যুব তৃণমূল কংগ্রেস সভাপতিকে কেন বহিষ্কার করা হল সেই প্রশ্ন তোলেন।

হিরণের পাল্টা জবাব দিয়ে ৩৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী জহর পাল বলেন, এখানে যুব তৃণমূল সভাপতি ছোটকা পালকে বহিষ্কারের বিষয়টি অপ্রাসঙ্গিক। তার চেয়ে দিলীপ ঘোষের সঙ্গে তার সংঘাতের বিষয়টি পরিষ্কার করুক হিরণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *